জরাজীর্ণ অবস্থা পানবাজারের ফুড ভিলার

9

সুকল্যাণ রাজখোয়া, গুয়াহাটি: একটা সময় ছিল যখন ক্রমশ গ্রাহকদের যাতায়াত ছিল গুয়াহাটির মাঝখানে অবস্থিত পানবাজারের ফুড ভিলায়। কিন্তু বর্তমানে আর আগের মতো জৌলুস নেই ফুড ভিলার। সেখানে এখন নীরব নির্জন পরিবেশ। সেখানে খাবারের স্বাত পতে এখন আর লোকজনের যাতায়াত নেই। একসময়ের জমজমাট ফুড ভিলা বর্তমানে লতাপাতা আগাছায় ঢেকে পড়েছে। মদ, ড্রাগস, গাঁজা সেবনের ঘাঁটি হয়েছে পড়েছে জায়গাটি। এই অবস্থাতেই বারো বছর অতিক্রম করেছে।

ছবি, সংগৃহীত

‘গুয়াহাটি মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি’ সংক্ষেপে জিএমডিএ-র অধীনে উদ্বোধন হয় মহানগরের প্রথম অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ফু়ড কোর্ট। ২০১৪ সালের ২১ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ফুড কোর্টটির উদ্বোধন করেছিলেন। নাম দিয়েছিলেন জিএমডিএ ফুড ভিলা। সে সময় গুয়াহাটি উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন অজন্তা নেওগ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমানে জরাজীর্ণ অবস্থা ফুড কোর্টটির। সরকারের কোটি টাকার প্রকল্পটি প্রহসনে পরিণত হয়েছে।

একটা সময় ফুড ভিলায় উপলব্ধ হতো বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দাবারের আইটেম। পাশেই কটন বিশ্ববিদ্যালয়। ক্লাসের ফাঁকে পেটপুজো করতে সুবিধে হতো পড়ুয়াদের। শিক্ষার্থী ছাড়াও গুয়াহাটিবাসী তরুণ প্রজন্মের যাতায়াতে জমজমাট ছিল ফুড ভিলার প্রাঙ্গন। কিন্তু এখন সেসব ইতিহাস। পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে বর্তমানে লতাপাতায় ভরে পড়েছে ফুড কোর্টটি। অবিলম্বে সেটি চালু করা হোক। দাবি উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়ুয়াদের তরফে। সরকারের কাছে আহ্বান কটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।