ফের সক্রিয় ED, কলকাতা সহ ১০ জায়গায় তল্লাশি অভিযান

13

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলায় কলকাতার তিন জায়গায় ED-র তল্লাশি অভিযান।‌ ED সূত্রে খবর, সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর বেআইনি লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ। সেই সমস্ত টাকা একাধিক প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছে ED।

কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা‌র। সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় তল্লাশি কলকাতার তিন জায়গায়। সূত্রের খবর, সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হাতে পেয়েছে ED। সেই তথ্য হাতে পাওয়ার পরই শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ED অভিযান ।

জেলা ও কলকাতা সহ প্রায় ১০টি জায়গায় তল্লাশি। রয়েড স্ট্রীট, ভবানীপুর, কসবায় ED-র টিম। ভবানীপুরের আশুবিশ্বাস রোডে প্রোমোটার অতুল কাটারিয়ার বাড়িতে তল্লাশি অভিযান ED-র। বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আতুল কাটারিয়ার সঙ্গে সোনা পাপ্পুর লিঙ্ক ছিল বলে ED সূত্রে খবর। কসবায় কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরের বাড়িতেও তল্লাশি। পাশাপাশি রয়েড স্ট্রীটে একটি হোটেলে চলছে তল্লাশি অভিযান। মূলত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় দেখার জন্য এই তল্লাশি অভিযান বলে ED সূত্রে খবর।‌