ভেঙে পড়ল সেনার চপার, সেখানেই সেলফি মেজর জেনারেলের! VIRAL

12

নিউজ ডেস্ক: লাদাখের লেহ-তে ভেঙে পড়ল বায়ু সেনার চপার। প্রাণে বেঁচে সেলফি তুললেন মেজর জেনারেল। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে গত ২০ মে (বুধবার)। সেই ছবি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দুর্ঘটনার পর সেলফির মুহূর্ত

চিতা মডেলের এই চপারে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর ও এক মেজর জেনারেল। সিঙ্গল ইঞ্জিনের এই চপার চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর। তাতে ছিলেন মেজর জেনারেল শচীন মেহতা। দুর্গম এলাকায় চপার ভেঙে পড়ে যান তাঁরা। কিন্তু অবিশ্বাস্য ভাবে তাঁরা বেঁচে যান। এরপরই সেলফি তোলেন মেজর জেনারেল শচীন মেহতা। বাকি ২ জনকেও তাঁর সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে ভাইরাল ছবিতে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুশ্চিন্তার চিতা:
লেহ-র দুর্ঘটনা চিতা হেলিকপ্টারের উদ্বেগ আরও বাড়িয়েছে। সাম্প্রতিক এই দুর্ঘটনাটি চিতা হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। ১৯৭০-এর দশকে প্রথম ভারত চিতা হেলিকপ্টার ব্যবহার করে।

১৯৮৪ সালে সিয়াচেন হিমবাহে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ব্যবহার করা হয়েছিল চিতার।

‘অপারেশন মেঘদূত’ নামে মিশনে পাকিস্তানের বিরুদ্ধে চিতা নিয়ে লড়েছিল ভারতীয় সেনা।

বিগত কয়েক বছরে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে চিতা।এই হেলিকপ্টার বহরটি এখন পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে

এর পরিবর্তে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) দ্বারা নির্মিত দেশীয় হালকা ইউটিলিটি হেলিকপ্টার (LUH) আনা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে সীমিত-সংখ্যক উৎপাদনের ৬টি LUH-এর অর্ডার দিয়েছে। যা সর্বোচ্চ ২২০ কিমি/ঘণ্টা গতি, ৬.৫ কিমি সার্ভিস সিলিং এবং ৩৫০ কিমি অপারেশনাল রেঞ্জের জন্য ডিজাইন করা হয়েছে। পাঁচ আসনের হেলিকপ্টার চিতাকে বিশ্বের অন্যতম সেরা উচ্চতায় উড়তে সক্ষম হেলিকপ্টার হিসেবে বিবেচনা করা হয়।