স্পা সেন্টারে তরুণীর সঙ্গে অভব্য আচরণ পুলিশের,ভাইরাল ভিডিও

48


নিউজ ডেস্ক: অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন স্পা সেন্টারে পুলিশের নাকা তল্লাশি। উঠে আসে বিভিন্ন সময়ে স্পা সেন্টারে অনৈতিক কাজের প্রমাণ ও গ্রেফতারের ছবি। তবে আজকের ছবি যেন উলটপুরাণ। ঘটনা হরিয়ানার ফরিদাবাদের। যেখানে দেখা যাচ্ছে স্পা সেন্টারের ভিতরে তিনজন দাঁড়িয়ে রয়েছেন। একজন হরিয়ানা পুলিশের উর্দি পরে, অপরজনকে সাধারণ নিরাপত্তারক্ষীর পোশাকের মতো একটি সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায়, আরেকজন
লাল টপ ও কালো জিন্‌স পরা এক তরুণী। দেখা যাচ্ছে ভিডিওতে হরিয়ানা পুলিশের উর্দি পরা ওই ব্যক্তি তরুণীকে অশালীনভাবে স্পর্শ করছেন, তাঁর চুল সরিয়ে দিতে এবং ঘাড়ের কাছে হাত দিতে। আর কেউ সেই ভিডিও ওই তিনজনের অজান্তে রেকর্ড করে ফেলেন, যা সমাজমাধ্য়মে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। যদিও এনকেটিভি বাংলা ডট কম ভিডিওর সত্যতা যাচাই করেনি।

https://www.instagram.com/reel/DZ5RKJqmd-a/?utm_source=ig_web_button_share_sheet



‘ফরিদাবাদনিউজ.লাইভ’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। তবে এই ভিডিওতে দেখতে পাওয়া উর্দিধারী যদি সত্যিই কোনও পুলিশকর্মী হয়ে থাকে তাহলে শাস্তির দাবি তুলেছেন নেটনাগরিকরা। তবে হরিয়ানা পুলিশের তরফে এখন পর্যন্ত কেউ কিছু বলেনি।