মমতার বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে

20

পৃথা দাশগুপ্ত,কলকাতা:প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের হাদিকে নিয়ে মন্তব্য। সেই মামলার যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য করেছিলেন, কেন এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে, তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্টের তৎকালীন ভারপ্রপাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সেই মামলার আজ খারিজ হয়ে গেল।

গত ২ জুন ধর্মতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদি প্রসঙ্গ তুলে একটি মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সাধারণ কোনও বিদ্বেষমূলক মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মন্তব্যের সঙ্গে সরাসরি দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে রয়েছে। এর প্রভাব মারাত্মক হতে পারে।

আদালত প্রশ্ন করেছিল, কেন এটি জনস্বার্থ মামলা ?

শুনানিতে পুরনো প্রসঙ্গ টেনে আদালত প্রশ্ন তোলে, “তাপস পালের মামলার কথা মনে আছে? সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।”

সেই মামলায় আজ রাজ্য রিপোর্ট পেশ করে কলকাতা হাইকোর্টে জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কোনও আদালত গ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। রাজ্যের রিপোর্টের ভিত্তিতে জনস্বার্থ মামলা খারিজ করল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।