পৃথা দাশগুপ্ত,কলকাতা:চলতি বছরের শহীদ দিবস পালন নিয়ে এমনিতেই জটিলতা। প্রতীক কার? দলের হ্রাস থাকবে কার হাতে ? কোন পক্ষ একুশে জুলাই এর সভা করবে ? এ সমস্ত নিয়ে জোড় জল্পনা। তার মধ্যে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। নিয়ম বহির্ভূতভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে একুশে জুলাই সভা করা হত ভিক্টোরিয়া হাউস এর সামনে। এই নিয়ে এবার আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা দেবে। আগামী অগস্ট মাসে এই মামলার শুনানির সম্ভাবনা।
২১ জুলাই রাস্তা বন্ধ করে তৃণমূলের শহিদ দিবসের সভা করা নিয়ে আদালত অবমাননার অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৭ অগাস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামার পাল্টা হলফনামা দেবেন জনস্বার্থ মামলাকারী অক্ষ্ময় সারেঙ্গী। আগামী দু-সপ্তাহের মধ্যেই পাল্টা হলফনামা দিতে চান তিনি।
২১ জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। গত ১৯ জুন হাইকোর্ট এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয়।
২০১৮ সালে হাইকোর্টের নির্দেশ ছিল,শহরের কোনও বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। এর পরেই আদালত অবমাননার মামলা হয়।