গণধর্ষণ করে খুন করা হয়েছিল হাইলাকান্দির তরুণীকে

109

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর: শ্রীভূমির রাতাবাড়ির চান্দমারিতে আবুল হুসেনের বাড়ির সেপটি ট্যাঙ্ক থেকে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। ধর্ষণ করে খুন করা হয়েছিল ওই যুবককে। ঘটনার তদন্তে এই তথ্য প্রকাশ করল রামকৃষ্ণনগর পুলিশ।

ছবি: নিজস্ব

এ ব্যাপারে জানা গেছে, খুনের আগে ওই তরুণীকে ধর্ষণ করে তার প্রেমিক ও প্রেমিকের বন্ধু। আবুল হোসেন ও তরুণীর প্রেমিক লুৎফুর রহমান টানা ধর্ষণ করে। এরপর গলা কেটে খুন করা হয় তরুণীকে। ইতিমধ্যে পুলিশ খুনে ব্যবহৃত দা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে প্রেমিক লুৎফুর রহমানকেও। পুলিশ জানিয়েছে, বিয়ের লোভ দেখিয়ে তরুণীকে হাইলাকান্দি থেকে রাতাবাড়ি নিয়ে আসে লুৎফুর। বন্ধু আবুল হুসেনের বাড়িতেই আশ্রয় নেয় তারা। ওই বাড়িতেই গণধর্ষণের শিকার হয় তরুণী। কিন্তু বিষয়টি চারকান হয়ে যাওয়ার ভয়ে গলা কেটে খুন করা হয় তরুণীকে। এরপর দেহ সেপটি ট্যাঙ্কে ফেলে দেয় হত্যাকারীরা।