নিউজ ডেস্ক: ভারী বৃষ্টি, ভূমিধসে ট্রেন চলাচল এবং সড়কে যানবাহন চলাচল বিপর্যস্ত মুম্বাইয়ে। মুম্বাই-পুনে রুটে অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে এবং পুরনো হাইওয়ে বন্ধ।
সোমবার ভোর রাতে, রাত তিনটের সময়, কারজাট-লোনাভালা ভোর ঘাট বিভাগের ঠাকুরওয়াড়িতে ধস নেমে আসে। এরপরই খান্ডালা ও মাংকি হিলসের মাঝে আরেকটি ধসের ঘটনা ঘটে।
বাতিল ট্রেনের মধ্যে রয়েছে সিএসএমটি-পুনবে ইন্দ্রায়নী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, ডেকান এক্সপ্রেস, ডেকান কুইন, প্রগতি এক্সপ্রেস, ধুলে এক্সপ্রেস। এইসঙ্গে বাতিল করা হয়েছে পুনে-সিএসএমটি এক্সপ্রেস। বেশ কয়েকটি ট্রেনের রুটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেনের সূচি বদলানো হয়েছে।
টানা বৃষ্টির জেরে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গেছে কিংবা ধসে গেছে। খোপোলি-কুসাগাঁও মিসিং লিংক বন্ধ ২ নং টানেলে ধসের জেরে। টানা বৃষ্টিতে রাস্তার কোমর সমান জল, বন্ধ করা হয়েছে যানবাহন চলাচল। প্রশাসনের তরফে সতর্কতামূলক বার্তা দিয়ে বলা হয়েছে, এই পথে কেউ যাওয়ার চেষ্টা করবেন না, ভ্রমণসূচি থাকলে বাতিল করুন কিংবা সূচি পিছিয়ে দিন।
Prev Post