নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শাসকজোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দীপকে খোঁচা দিয়েছেন, কিছুদিন আগেও তো আমি আপনাদের চোখে দেশদ্রোহী ছিলাম।
সোমবার সামাজিক ন্যায়মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে বলেছিলেনন, আমার ধারণা অভিজিৎ দীপকে আম্বেদকরপন্থী। তিনি বয়সে নবীন এবং খুবই সক্রিয়। তাঁর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগদানের কথা ভাবা উচিত। এরপর তিনি বলেন, আমাদের সরকার মনে করে, কেউ ভুল করলে তার শাস্তি পাওয়া উচিত। তাই তাঁর এনডিএতে যোগ দেওয়া উচিত।
দীপকে শুধু রামদাস আঠওয়ালের প্রস্তাবই ফেরাননি, বরং কটাক্ষ করেছেন। এর আগে দীপকে বলেছিলেন, মানুষ রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। যেভাবে মানুষ বিচারব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা এবং গণমাধ্যমের ওপর আস্থা হারাচ্ছে, তাতে দেশে একটা গণআন্দোলন জরুরি।
বর্তমানে অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি স্কুল ঠিক করো কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসের মতো ককরোচ জনতা পার্টির নেতৃত্ব।
Prev Post