আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা: শনিবার রাতে বাড়ি ফেরার সময় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল ইসলাম। কিন্তু তাঁর কোনও আঘাত লাগেনি।

প্রসঙ্গত, শুক্রবারই আইএসএফ ছেড়েছেন আরাবুল। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেইসময় তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। সঙ্গে থাকা বাইক আরোহীরাও বোমার আওয়াজ পেয়েছেন বলে দাবি আরাবুলের। তবে, আরাবুলের কিছু হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

শুক্রবারই সমাজমাধ্যমে পোস্ট করেন। পোস্টে লেখেন,”আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।” আরও একটি পোস্টে লিখেছেন,”আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।”