নন্দীগ্রাম নতুন মুখ, রেজিনগরে কালীঘাট তৃণমূলের প্রার্থী অভিজ্ঞ নেতা

4

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। রেজিনগরে কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী।

রবিউল আলম চৌধুরী রেজিনগরের প্রাক্তন বিধায়ক। ২০২৬ সালের রেজিনগর থেকে রবিউল আলম চৌধুরীকে সরিয়ে নিয়ে গিয়ে বেলডাঙায় প্রার্থী করা হয়েছিল। সেখান থেকে পরাজিত হন তিনি।‌ সেই রবিউল আলম চৌধুরীকে আবার প্রার্থী করল কালীঘাট তৃণমূল।

সঞ্চিতা প্রধান দে রাজনীতিতে নতুন মুখ। গুঞ্জন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তা না‌ হয়ে একেবারেই নতুন মুখ।

নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন । সমাজমাধ্যমে তৃণমূলের তরফে লেখা হয়, ‘আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ও রেজিনগরের আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত।’

২০২৬ নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয় তাঁকে। নন্দীগ্রামের আসন ছেড়ে দেন তিনি।‌ তাই ওই কেন্দ্রে নতুন করে নির্বাচন। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা- জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। স্বাভাবিকভাবেই বিধায়ক শূন্য ওই দুই আসন।