বরপেটা জেলে কয়েদিদের সঙ্গে রক্ষীদের সংঘর্ষ

34

নিউজ ডেস্ক: অসমের বরপেটা জেলা কয়েদিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে সংঘর্ষ থামাতে শূন্যে তিন রাউন্ড গুলি ছুড়তে হয় পুলিশ।
বরপেটা জেলা কারাগারে বন্দি ও কারা কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশে তিন রাউন্ড গুলি চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সহকারী জেলার কিশোর হালৈয়ের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বন্দিরা প্রতিবাদ জানায়। তারপরই এই অস্থিরতার সূত্রপাত হয়।
অভিযোগ যে, বহুদিন ধরেই জেলার হালৈ বন্দিদের ওপর অনৈচিক অত্যাচার করে চলেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ এক পর্যায়ে হিংস্র হয়ে ওঠে। কয়েকজন বন্দি জেলারের ওপর হামলা চালান এবং কারাগারের ভেতরের দ্বিতীয় গেটটি ভেঙে ফেলার চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, বন্দিদের ভেতরের গেট ভাঙা থেকে বিরত রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা কর্তৃপক্ষ আকাশে তিন রাউন্ড গুলি চালায়।
পরিস্থিতি খতিয়ে দেখতে বরপেটার ডেপুটি কমিশনার নবদীপ পাঠক একদল পুলিশকে সঙ্গে নিয়ে কারাগারে পৌঁছন। কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কারাগারের ভেতরে প্রবেশও সীমিত করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বাইরের গেটেই লোকজনকে আটকে দেওয়া হচ্ছে।
কতজন বন্দি সংঘর্ষে জড়িত ছিলেন এবং কেউ আহত হয়েছেন কি না সেবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।