ফের শহরে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন

27

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মাঝে মাত্র দুমাসের ব্যবধান। ফের শহরে বিশিষ্ট সাহিত্যিক তাসলিমা নাসরিন। ‌একগুচ্ছ অনুষ্ঠান রয়েছে তাঁর। আজ কলকাতা বিমানবন্দর পা রাখলেন তিনি। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় দেবী দুর্গার একটি ফটো।

এ বছর দুর্গাপুজোতে কলকাতায় থাকতে পারবেন না তাসলিমা নাসরিন তবে পরের বছর অবশ্যই চেষ্টা করবেন কারণ কলকাতার দুর্গাপুজো তাঁর খুব প্রিয়। বাংলাদেশের পুজো এবং মূর্তি ভাঙার মতো ‘জেহাদি’ কার্যকলাপের তীব্র নিন্দা করেন তিনি।

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজো। এই আবহে কলকাতায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার মহাজাতি সদনে ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তসলিমা নাসরিনের নির্দেশনায় এবং নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির কোরিওগ্রাফিতে তা মঞ্চস্থ হবে।‌

এই মঞ্চ থেকে ‘উমা’ সম্মান প্রদান করা হবে। ১১ তারিখ সল্টলেকের বিডি অডিটোরিয়ামে তসলিমা নাসরিনের বইপ্রকাশ অনুষ্ঠান, পরে ন্যাশনাল লাইব্রেরিতে পত্রিকার উদ্বোধন। তারপর তিনি ফিরে যাবেন দিল্লি।

যেহেতু দুর্গাপুজোয় তিনি থাকতে পারছেন না কলকাতায়, তাই শনিবার মহালয়াতে ইডেন গার্ডেনে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। দুর্গাপূজোয় না থাকার যে দুঃখ তাও তার কথায় পরতে পরতে উঠে এসেছে।

তিনি বলেন, “এ বার মহালয়ায় থাকছি । সম্ভব হলে ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠান দেখব । এবার পুজোয় থাকতে পারছি না, তবে পরের বছর থেকে অবশ্যই থাকব । আমি খুবই ভালোবাসি এখানকার পুজো । মনে হয় যেন আর্ট এক্সিবিশন হচ্ছে । পুজোয় সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা । কাল মহাজাতি সদনে যে অনুষ্ঠান আছে, সেখানে আমার কবিতা ও আমার কবিতার গান হবে । ‘উমা সম্মান’ দেওয়া হবে । দেবী বন্দনা হবে । খুব ভালো অনুষ্ঠান হবে । আগামী ১১ তারিখে অনুষ্ঠান আছে বিডি সল্টলেকের বিডি অডিটোরিয়ামে । ওখানে সাহিত্যের অনুষ্ঠান । এছাড়াও ওখানে আমার একটা বই উদ্বোধন হবে এবং ন্যাশনাল ন্যাশনাল লাইব্রেরিতে একটা ম্যাগাজিনের উদ্বোধন হবে ।”