জাহাঙ্গীরের ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙল পুরসভা

24

পৃথা দাশগুপ্ত, কলকাতা: জেল হেফাজতে রয়েছেন জাহাঙ্গীর খান । এবার তাঁর ফলতার শ্রীরামপুরের বাড়ি ভেঙে দিল পুরসভা। বাড়ি থেকে আসবাব সহ বিভিন্ন জিনিস বের করে দিয়েছে। কারণ জাহাঙ্গীর খানের ওই বাড়ি বেআইনি , দাবি প্রশাসনের।

ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, হুমকির অভিযোগ তাঁর বিরুদ্ধে।‌ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় আবার নিজেকে পুষ্পা বলেও দাবি করেন তিনি ।‌ গ্রেফতার‌‌ও হন তৃণমূলের এই নেতা।

আজ ভাইফোঁটার দিন তাঁর বাড়ি ভাঙতে অ্যাকশনে নামল পুলিশ। বি ডি ও-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার কাজ করল জেলা প্রশাসন। বের করা হয়েছে আসবাব পত্র, মিক্সার,মাইক্রোওভেন, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল, ওয়াশিং মেশিন।

নির্বাচনের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে জাহাঙ্গীর খান। এসআইআর-এর সময় থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্রের অবজারভার ছিলেন।‌ তারপর থেকে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল তাঁর বিরুদ্ধে।

ভয়াবহ অভিযোগ ছিল পুষ্পা-র বিরুদ্ধে । বিএলও-র ওপর চাপ তৈরি করে মৃতদের নাম এসআইআর-এর তালিকায় তোলানোর চেষ্টা চালিয়েছেন তিনি। সেই জাহাঙ্গীর খানের মাথার ছাদ টুকুও এবার চলে গেল।