বাংলায় ফের নির্বাচন, ইস্তফা দেওয়া বিদ্রোহী সাংসদদের ফাঁকা আসনে ভোটের দিন ঘোষণা কমিশনের

14

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের ৩ বিদ্রোহী রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছিলেন। এবার সেই আশনে ভোট হবে। এই তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

সোমবার কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই এই তিনটি আসনে ভোটগ্রহণ হবে। একই দিন ভোটগণনাও সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী প্রতিটি শূন্য আসনের জন্য পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে এই তিনটি আসন শূন্য হয়েছে। সুখেন্দু শেখর রায় ৮ জুন, সুস্মিতা দেব ১০ জুন এবং প্রকাশ চিক বরাইক ১১ জুন পদত্যাগ করেন। সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের কার্যকালের মেয়াদ ছিল ১৮ আগস্ট ২০২৯ পর্যন্ত, আর সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত। কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ১৪ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১৭ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিধানসভা ভবনে ভোটগ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।