ফের কালীঘাটে সিআইডি

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডি। তবে এবার তদন্তকারীরা তাঁর এক আত্মীয়ের ফ্ল্যাটে । ২৯ ডি , হরিশ চ্যাটার্জি স্ট্রীটে ওই আত্মীয়া সম্পর্কে মুখ্যমন্ত্রীর বোন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সবাই তাঁকে “ছোড়দি” নামেই চেনেন। ডিজে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে হানা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সোশ্যাল মিডিয়ায় দেখতেন এই ব্যাক্তি। পাশাপাশি বিধায়কদের স‌ই জাল মামলা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনকে এমনটাই সূত্র মারফত খবর।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কালীঘাটের ২৯ ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সিআইডির একটি দল পৌঁছয়। প্রথমে স্থানীয়দের জিজ্ঞাসা করেন ঠিকানা। তারপরে পৌঁছন এই বাড়িতে। ‌তবে ফ্ল্যাটে ঢোকার আগে আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেন সিআইডি আধিকারিকরা। প্রতিবেশীদের দাবি, ওই বহুতলের দ্বিতীয় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। তদন্তকারীরা সেখানেই যান এবং কিছুক্ষণ থাকেন। যদিও সিআইডির তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

বিধায়কদের সই জাল মামলায় একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে সিআইডি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে তল্লাশিও চালান তদন্তকারীরা। এই ঘটনায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। পাশাপাশি ডিজে মন্তব্যেও সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রথম মামলায় হাই কোর্টের তরফে ২১ দিনের রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। তবে এদিন কোন মামলার প্রেক্ষিতে মমতার বোনের বাড়িতে সিআইডি গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ‌