সংস্কার কমিটির প্রস্তাব মানেনি NTA?

29

১৮ মে, নিউজ ডেস্ক: বারবার নিট(NEET) পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। অথচ পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ করতে দুবছর আগে ১৬ সদস্যের ‘রিফর্ম কমিটি’ তৈরির কথা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই কমিটির অর্ধেক সদস্যকেই নিয়োগ করা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, কর্তৃপক্ষের অবহেলাই কি সাহস জুগিয়েছে ২০২৬ নিট ইউজি প্রশ্নফাঁসে?
গত ৩ মে স্নাতকে চিকিৎসাবিদ্যা পড়ার প্রবেশিকা নিট ইউজি-র পরীক্ষা গ্রহণ করে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রশ্নফাঁসের জেরে ৯ দিন পর, ১২ মে পরীক্ষা বাতিল এনটিএ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।
২০২৪-এও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল নিট-এর। ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না হয়, সে জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল এনটিএ। এক বিশেষ কমিটির পরামর্শে ১৬ সদস্যের একটি রিফর্ম কমিটি তৈরি করতে সম্মত হয় এনটিএ। কিন্তু দেখা যাচ্ছে, দুবছর পরেও সেই কমিটিতে রয়েছে মাত্র ৮ সদস্য। বাকি পদ শূন্য। ফলে পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ করার প্রক্রিয়া কাজ করছে না।
২০২৪ সালের অক্টোবরে সরকার এনটিএ-র ১৬ সদস্যের রিফর্ম কমিটি গড়ার অনুমোদন দেয়। অধিকর্তা পদে ৮ জন এবং সহ-অধিকর্তা স্তরের পদে আরও ৮ জনের যোগ দেওয়ার কথা ছিল। এনটিএ-র প্রশাসনিক নাজরদারিকে আরও জোরদার করতে এই কমিটি গড়ার পরামর্শ দিয়েছিলেন ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন কমিটি।

রাজ্যসভায় জমা পড়া সরকারি খতিয়ান অনুযায়ী, রিফর্ম কমিটির সহ-অধিকর্তা পর্যায়ের ৮টি পদে নিযুক্ত হয়েছেন মাত্র ৫ জন, অধিকর্তা পদে মাত্র ৩ জন।