৫২ বছর পর ফের বিয়ে! পেনশনের জন্য আইনি পথে খগেশ্বর রায়

265

জলপাইগুড়ি : রাজগঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায় ফের আলোচনায়। বিয়ের শংসাপত্র না থাকায় খগেশ্বর রায় বিধায়ক কোটার পেনশনের নথি জমা দিতে পারেননি। এরপরই ৫২ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রীকে নিয়ে আইনসম্মতভাবে ফের বিয়ে সারলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

সম্প্রতি কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে পেনশনের আবেদন করেছিলেন তিনি। তবে প্রয়োজনীয় নথির মধ্যে ম্যারেজ সার্টিফিকেট না থাকায় সেই প্রক্রিয়া থমকে যায়। এরপর বুধবার জলপাইগুড়িতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আইনি বিয়ে সম্পন্ন করেন প্রাক্তন বিধায়ক।

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি। পাশাপাশি রাজগঞ্জে দলের ভরাডুবিও হয়েছে। সেই আবহেই পেনশন পেতে নতুন করে আইনি বিয়ের এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।