বাংলাদেশে নাবালিকা পাচার, ধৃত তৃণমূল নেতা

43

সন্তু দাস, দক্ষিণ দিনাজপুর: রাজ্যে ক্ষমতার হাত বদলের পর একে একে তৃণমূল নেতাদের কুকীর্তি ফাঁস হচ্ছে। দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি, নির্বাচনি হিংসার পর এবার নারী পাচারের অভিযোগে হাতে নাতে ধরা পড়লেন এক তৃণমূল নেতা।

ধৃত তৃণমূল নেতা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য। নাম আনারুল মিঞ্চা। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে গঙ্গারামপুরের বৈকুণ্ঠপুর থেকে তাকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ।

জানা গিয়েছে ২০২৫ সালের ৪ এপ্রিল কোচবিহার জেলার কোতোয়ালি থানার একটি গ্রামের এক মহিলা তাঁর নাবালিকা কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোক দীর্ঘ খোঁজাখুঁজি করেন। ঘটনার দিন দশেক বাদে ওই মহিলা তাঁর পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। মহিলা জানান, তিনি বাংলাদেশে আটকে রাখা হয়েছে। তাঁকে নির্যাতন করা হচ্ছে। এরপর সেখান থেকে ফেসবুকের মাধ্যমে ওই মহিলার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ১ লক্ষ টাকা দিতে বলেন। পরিবারের সদস্যরা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা দিয়েও দেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে নাবালিকা কন্যা সহ ওই মহিলাকে উদ্ধারের জন্য হিলি থানায় দ্বারস্থ হয় আটক মহিলার পরিবার। তদন্তে নামে হিলি থানার পুলিশ।

রাজ্যে পালাবদলে হতেই ওই ঘটনার তদন্ত আরও গতি পায়। শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্যতম অভিযুক্ত তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল মিঞাকে গ্রেপ্তার করে পুলিশ।