নিউজ ডেস্ক: জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারত। চিনের মোকিতে বৃহস্পতিবার মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।
গতবার জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার গ্রুপ পর্বে ভারত হারিয়েছে জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া ম্যাচে জয়ীর বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে গোল করেছেন পূজা সাহু, রোশনি আইন্দ, তনুশ্রী দীনেশ কাডু, সুখবীর কৌর এবং সানিকা চন্দ্রকান্ত মানে।