নিউজ ডেস্ক :-আমেরিকা যুদ্ধের আবহে ধাক্কা খাবে ভারতের জিডিপি। ২০২৬-এ জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস ছিল। রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (UN DESA) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬-এর ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৪ শতাংশ।
তবে রাষ্ট্রসঙ্ঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপি বৃদ্ধির হার কিছুটা কমার আশঙ্কা থাকলেও ভারত বিশ্বে আর্থিকভাবে দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম জায়গাতেই রয়েছে।
UN DESA-র তরফে দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, ভারতও তার বাইরে নয়।
রাষ্ট্রসঙ্ঘের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত একটি বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। আর্থিক অবস্থায় অনেকটাই ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে কিছু দেশে যেমন বৃদ্ধির হার ধাক্কা খাচ্ছে তেমনই মাথা তুলেছে মুদ্রাস্ফীতি। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতিটা তেমনই। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভিত মজবুত করতে ভারতে কী ধরনের পদক্ষেপ করবে, সেটা খুবই চ্যালেঞ্জের।