নিউজ ডেস্ক: ঘটনা মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ। শধু তাইনয় ঘোরানোও হল তরুণীকে এখানেই শেষ নয় অভিযুক্তদের তাঁকে ধাক্কা দিতে এবং শারীরিক ভাবে হেনস্থা করতেও দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল। ছিঁড়ে দেওয়া হয় মহিলার পরনের কাপড়, মুখে কালি মাখিয়ে সারা গ্রামে ঘোরানোর পাশাপাশি অকথ্য নির্মম মারধর। ভিডিওতে দেখা যায় মহিলা মাটিতে অর্ধনগ্ন অবস্থায় বসে রয়েছেন। ভিডিওটি ‘রমেশ তিওয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।
সূত্রের খবর ,মহিলা তাঁর প্রথম স্বামীকে ছেড়ে ২০২৩ সালে স্থানীয় এক যুবককে বিয়ে করেছিলেন। সেই বিয়েকে কেন্দ্র করে চলা পারিবারিক এবং গ্রাম্য বিবাদের জের ধরেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ ,মহিলার বর্তমান স্বামীর পরিবার ও গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, স্বামীকে ছেড়ে প্রায় বছর তিন-চারেক আগে স্থানীয় ওই যুবকের সঙ্গে বসবাস শুরু করেন মহিলা। কিন্তু পরে সঙ্গীর বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করেন মহিলা। পরে পুলিশ ওই যুববকে গ্রেফতার করে জেলও হয় যুবকের। কিছুদিনআগে ওই যুবক কারাগার থেকে মুক্তি পান এবং আবার দু’জনে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। এই পরই পরিবারের লোকেদের বিরুদ্ধে এই নিতিপুলিশের অভিযোগ ওঠে। পুলিশ তিন মহিলাসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।