গ্রিন বাস নিয়ে সরব বিরোধী কংগ্রেস

21

নিউজ ডেস্ক: গুয়াহাটিতে সরকারি গ্রিন বাসের ধাক্কায় দুজনের মৃত্যুর পর সমালোচনায় সরব বিভিন্ন মহল। যার আঁচ পড়েছে অসম বিধানসভার চলতি অধিবেশনে। কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদার বলেছেন, ট্রাফিক আইন যথাযথ অনুসরণ না করে গ্রিন বাস চালানোর অভিযোগ উঠছে। এর ফলে গ্রিন বাসের ধাক্কায় বিভিন্ন জায়গায় আহত হচ্ছেন এমনকি মৃত্যুও ঘটেছে সাধারণ মানুষের।
জাকির হুসেনের মতে, গোটা রাজ্যের মানুষ এবং গুয়াহাটির নিত্যযাত্রীরা প্রতিনিয়ত অভিযোগ করছে গ্রিন বাস নিয়ে। নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রাফিক নিয়মবিধি না মেনে নিজের ইচ্ছেয় চলছে গ্রিন বাস। বাসচালকরা যাত্রীদের নিরাপত্তা-সুরক্ষার বিষয়ে একেবারেই গুরুত্ব দেয় না।
এবিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাকির হুসেন সিকদার বলেছেন, গুয়াহাটির রুট খুব একটা দীর্ঘ নয়। গ্রিন বাসের উচিত নিয়ম মেনে চলা, না হলে পথচারী তো বটেই, অন্যান গাড়িচালকেরও সমস্যা। এবং শেষপর্যন্ত দুর্ঘটনা হচ্ছে।
প্রসঙ্গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে নিয়ম না মেনে বাস চালানোর জন্য ৬৩ চালকের লাইসেন্স বাতিল করা হয়েছে। গ্রিন বাসের বিরুদ্ধে অভিযোগ এলে চালক-সহকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কামরূপ মেট্রোর জেলাশাসক স্বপ্নিল পাল বলেছেন, সব রুটে সমানসংখ্যাক গ্রিন বাস দেওয়া হবে। একটা রুটে বেশি গ্রিন বাস হলে যানজটের সমস্যা হয়।