নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে অবস্থানের সময় কিছু পড়ুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে অশালীন কথাবার্তা বলেছে এবং আপত্তিকর পোস্ট করেছে বলে অভিযোগ। শুক্রবার রাতে ভিডিয়োবার্তায় এরকম দুষ্টু ছেলেমেয়েদের ক্ষমা করার বার্তা দেন প্রধানমন্ত্রী।
ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যন্তর মন্তরে যা হয়েছে সেটা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু দুষ্টু ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। অশোভনীয় শব্দ প্রয়োগ করা হয়েছে। আমাকে তো গালমন্দ করা হয়েইছে, আমার মাকেও কটূক্তি করা হয়েছে। ছোটবেলায় ভুল হয়েই থাকে। তবে এই সময় ভুল শোধরানোরও। আমাদের মেয়েরা কী করে এমন ভাষা বলতে পারে! কিন্তু সময় আছে ছেলেমেয়েদের সঠিক রাস্তা দেখানোর। এটাই আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রীর বক্তব্য, ওদের আদালতে নিয়ে এসে বা শাস্তি দিয়ে পরিস্থিতির বদল হবে না।
যুবসমাজের প্রতি মোদীর আহ্বান, আসুন। দেশের জন্য সবাই একসঙ্গে এগোই। নতুন কিছু শিখি। দেশ এগোচ্ছে, এগোবে, আমার স্বপ্ন আপনাদেরও অগ্রগতি। আমি আপনাদের জন্যই জিতেছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবি। আমরা একসঙ্গে এগোই।
প্রধানমন্ত্রীর ভিডিয়োবার্তাকে কটাক্ষ করে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পবন খেরা বলেছেন, যার থেকে গোটা দেশ ক্ষমা চাওয়ার দাবি করছে তিনি সবাইকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন! আশ্চর্য!