স্কুলে প্রার্থনায় সামিল পথ কুকুরও, VIRAL সেই মুহূর্ত

13

নিউজ ডেস্ক: লাইনে দাঁড়িয়ে খুদে পড়ুয়ারা। সকালে স্কুলে প্রার্থনার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে। নীল রঙের শয়টার পরে শিশু পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। সেই সারিতেই সাদা রঙা এক প্রাণী নিঃশব্দে বসে। পড়ুয়াদের সঙ্গে প্রার্থনা করছে কুকুর। পোষা নয়। এটি পথ কুকুর। এই ছবি ও ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

https://www.instagram.com/reel/DYpHJYOpJxi/?utm_source=ig_web_copy_link

সিকিমের একটি স্কুলের ছবি এটি। খুদে পড়ুয়াদের প্রার্থনার সময়ের এই বিশেষ দৃশ্য ক্যামেরা বন্দি করেন স্কুলেরই শিক্ষক। প্রার্থনার সময় শিশুদের মতো কুকুরটি তার পেছনের পায়ে ভর দিয়ে সামনের পা দুটি তুলে এক বিশেষ প্রক্রিয়ায় সামিল হয়েছে। ঠিক যেন খুদেদের মতোই এই চারপায়ের প্রাণীটিও প্রার্থনা করছে।

এমন এক দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ লিখেছেন, এত শান্ত একটি কুকুর। শিশুদের মতোই সে আচরণ করেছে। অনেকে আবার লিখেছেন, মানুষের থেকে বেশি শৃঙ্খলাপরায়ণ এই কুকুরটি। কারণ প্রার্থনার সময় একবারও চিৎকার করেনি কুকুরটি।
এই ভিডিও ইনস্টাগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। একটি পথ কুকুর যে প্রতিদিন শিশুদের স্কুলে আসতে দেখে। কী ভাবে তারা আসে। সবকিছুই তার পর্যবেক্ষণে। এক প্রকার এই স্কুলের শিশুদের মতোই সেও যেন বাধ্য ছাত্র হয়ে উঠেছে ধীরে ধীরে। এই ছবি যেন সকলের মন জিতেছে।