রাশিয়ায় হামলা ইউক্রেনের, মস্কোর কাছে নামল ‘বদলার’ ৫০০ ড্রোন

39

নিউজ ডেস্ক : রাশিয়ায় এক বছরের মধ্যে সব চেয়ে ভয়ঙ্কর হামলা হামলা চালাল ইউক্রেন। মস্কো শহরের কাছে ধেয়ে এল প্রায় পাঁচশো ড্রোন। রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে হামলার সত্যতা স্বীকার করা হয়েছে। হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর।

গত সপ্তাহের ইউক্রেনের রাজধানী কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার বদলা নিতে এবার রুশ রাজধানীর কাছে আছড়ে পড়ল একের পর এক ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকও অবশ্য পাল্টা জবাব দিয়েছে। ১২০টির বেশি ড্রোন তারা নামিয়েছে বলে খবর রুশ সরকারি সংবাদমাধ্যম সূ্ত্রে।

প্রতিশোধের আগুনের এই ড্রোন হামলায় খিমকি শহরের এক মহিলার মৃত্য হয়েছে। মিটিসচিতে আরও দুই ব্যক্তির মৃত্য়ু হযেছে বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর। এছারা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় ১২ জন জখম হয়েছেন বলে খবর।হামলা হয়েছে শেরেমেটিয়েভো বিমানবন্দরে। যদিও সেই হামলায় কেউ আহত হননি।

ইউক্রেনের বায়ুসেনার তরফে পাল্টা দাবি করা হয়েছে, শনিবার রাতভর কিভ লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে মস্কো। সাতটি জায়গায় ড্রোন হামলা চালানো হয়।