সংস্কৃত, বাংলা, অসমিয়া ও হিন্দিতে শপথ বরাকের ১৩ বিধায়কদের

14

গুয়াহাটি: বৃহস্পতিবার অসম বিধানসভায় শপথ গ্রহণ বরাকের ১৩ বিধায়কের। বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান প্রটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি।

বাংলা


বরাকের অধিকাংশ বাঙালি বিধায়ক শপথ গ্রহণ করেন বাংলা ভাষায়। বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থরা বাংলায় শপথ নেন।

তবে হাইলাকান্দির বিজেপি বিধায়ক ডঃ মিলন দাস শপথ নেন দেবভাষা সংস্কৃতে। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই শপথ নেন হিন্দিতে।

অন্যদিকে, বরাকের দুই কংগ্রেসি বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী, জুবের আনম অসমিয়ায় শপথ নিলেও বাংলায় শপথ নেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ও সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর।