চলন্ত ট্রেনে প্রেমিকাকে সিঁদুর পড়িয়ে বিয়ে করলেন যুবক

37

নিউজ ডেস্ক:পরিবার মানবে না কিন্তু দুজনেই দুজনকে পছন্দ করেন তাহলে কী করবেন? সাধারণত উত্তরটা হয় পালিয়ে গিয়ে কোন মন্দিরে বিয়ে বা আগে থেকে রেজিস্ট্রি করে রাখা। তবে আজকের গল্পটা একটু ভিন্ন।


চলন্ত ট্রেন কামরা ভর্তি লোকজন সবাই ব্যস্ত আচমাকাই সহযাত্রীরা দেখতে পেলেন এক তরুণ এক তরুণীকে সিঁদুর পড়িয়ে দিচ্ছেন চলন্ত ট্রেনের মধ্যেই।প্রথমে সকলেই জোর করে বিয়ে ভাবলেও পরে অবশ্য বিষয়টি পরিষ্কার হয় সহযাত্রীদের কাছে। তরুণ ও তরুণী দুজনেই দুজনের পরিচিত দুজন দুজনকেই ভালোবাসে কিন্তু বাধা পরিবার। এমনই এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

ভিডিওতে তরুণীকে বলতে শোনাযায় তরুণীর বাবা এই বিয়ে মানবেন না।তবে তরুণ ও পাশাপাশি সহযাত্রীরা প্রশ্ন করেন তরুণী বিয়েতে খুশি কিনা তখন তরুণী বলেন আমার বাবা মানবেন না এই বিয়ে।তবে তরুণী এই বিয়েতে খুশি খুব তা জানিয়ে দেন ভিডিওতে। তবে সমাজমাধ্যমে বিভিন্ন ধরণের কমেন্টে ভরে যায় যেখান কেও বলছেন “বাবা যদি রাজি না হন, তবে মেয়েটি কীভাবে রাজি হলো?” আবার কেউ বলেছেন ” ভালোবাসা যদি হতেই হয়, তবে তা এমনই হোক—মেয়েটি একটু ভীত হলেও ছেলেটির আছে সাহস।”