অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ডঃ হিমন্ত বিশ্ব শর্মার

176

মঙ্গলবার বেলা ১১টা ৪০। পাঁজিপুথি দেখে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে হিমন্ত বিশ্ব শর্মাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য।

HIMANTA BISHWA SARMA OATH TAKING

হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চার মন্ত্রীর শপথ

শপথ নিলেন বিপিএফ বিধায়ক চরণ বড়ো

অসম গণ পরিষদের বিধায়ক অতুল বরার শপথ গ্রহণ

শপথ নিলেন বিজেপির দুই বিধায়ক অজন্তা নেওগ ও রামেশ্বর তেলি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ আরও চার মন্ত্রী। এরা হলেন অসম গণ পরিষদের অতুল বরা, বিপিএফের চরণ বড়ো, বিজেপির অজন্তা নেওগ এবং রামেশ্বর তেলি। শীঘ্রই গঠন করা হবে মন্ত্রিসভা। হিমন্ত বিশ্ব 2.0 মন্ত্রিসভায় কারা কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।