পৃথা দাশগুপ্ত: নভেম্বরের মাঝামাঝিতে শীতের পথে কাঁটা নিম্নচাপ। একদিকে যেখানে তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে ধীরে ধীরে, সেখানেই আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সোমবার ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। সম্ভাব্য নাম ‘আকভান’। ঘূর্ণিঝড়ের জেরে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আপাতত ঠান্ডা ভাব থাকলেও, ফের বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের পুর্বাভাস , আগামী ১৮ ও ১৯ নভেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১৯ নভেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাতেও।