পৃথা দাশগুপ্ত: মেট্রো রেলের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারনে রবিবার আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা। তবে একটা রবিবার না পরপর চারটি রবিবার । রক্ষণাবেক্ষণের কাজ চলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে।
আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর – এই চার রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে আংশিকভাবে চলবে মেট্রো। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। সন্ধ্যা ৬টার পর শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা।
মেট্রো রেল সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মাঝে মেট্রোপথে রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক চলবে মেট্রো।
আগামী ১৫ তারিখ থেকে পরপর চারটি রবিবার এই কাজ চলবে। তাই শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো পরিষেবা মিলবে না।
রবিবার প্রথম মেট্রো চালু হবে সকাল ৯টায়। ডাউনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার ও আপে সকাল ৯টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। দিনের শেষ মেট্রো মিলবে অন্যান্য দিনের মতোই, প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে আপ ও ডাউন লাইনে।