বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ‘ধর্ষণ,’ জোর করে ‘ধর্মান্তকরণ,’ গ্রেফতার ২

51

নিউজ ডেস্ক: নাগপুরের ঘটনায় শোরগোল দেশজুড়ে। বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগে তোলপাড়। করা হয়েছিল ‘কালো জাদুও’! অভিযোগ তারই স্কুলের বন্ধুর বিরুদ্ধে। ইতিমধ্যেই আয়াজ মাদারে ও আমিন শেখ নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত মৌলবীর।

এফআইআর অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারী মাসের ৮ তারিখ বছর ২৪-এর তরুণীর হোটেলে ডেকে, মাদক মেশানো পানীয় দিয়ে বেহুশ করে দেয় অভিযুক্তরা। হুশ ফিরলে তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে তাকে শুরু হয় ব্ল্যাকমেইল। ছবি ও ভিডিওগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও তার স্বামীকে পাঠানোর হুমকি দিতে থাকে অভিযুক্তরা। ভয় দেখিয়ে বারংবার যৌন শোষণ এবং প্রায় ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেন যুবতী। ভাইরাল একটি ভিডিওতে তার উপর ‘কালো জাদুর’ প্রক্রিয়া করতেও দেখা যায় অভিযুক্তকে।

তরুণীর আরও অভিযোগ, আয়াজ প্রায়ই প্লাস্টিকের বোতলে আনা কোনও তরল খাওয়ানোর চেষ্টা করত তাকে। তারপর, উর্দুতে মন্ত্র আওড়ে যুবতীর মুখে ফু দিত বলেও অভিযোগ।

এছাড়াও অভিযোগ, মে মাসের ৩১ তারিখ তরুণীকে জোর করে মধ্যপ্রদেশের ছিনওয়াড়া জেলার কমলেশ্বরে নিয়ে যায় আয়াজ। সেখানে তামিয়া গ্রামের তৃতীয় অভিযুক্ত হজরত মৌলানা তরুণীর সম্মতি ছাড়াই ধর্ম পরির্বতন এবং আয়াজের সাথে বিয়ে করিয়ে দেন বলে অভিযোগ। তারপর আবার তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়, সেখানে আয়াজ তাকে আবার ধর্ষণ করে বলে অভিযোগ।

ইতিমধ্যেই আয়াজ এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। কালো জাদু প্রতিরোধ আইন এবং ধর্ষণ, যৌন শোষণ, তোলাবাজি, ব্ল্যাকমেইল সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও ডিসিপি সুরেশ রেড্ডি জানান, মধ্যপ্রদেশে অভিযুক্ত মৌলানার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার আরও বিস্তারিত তদন্তও করা হবে বলে জানান তিনি।