‘উদ্ধবের শিবসেনা ২০২৯-এর মধ্যেই শেষ হবে’

39

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের কৌশল পশ্চিমবঙ্গে ঘটছে। আবার পশ্চিমবঙ্গের ছায়া এবার মহারাষ্ট্রেও ঘটতে চলেছে। দেশের রাজনীতিতে এখন চর্চায় এই ২ রাজ্য।

মঙ্গলবার শিবসেনা নেতা তথা এই দলেরই প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, ২০২৯ সালের মধ্যে শিবসেনা (ইউবিটি)-র অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাবে। অর্থাৎ, উদ্ধব ঠাকরের গোষ্ঠীর শিবসেনা দলটাই নাকি অস্তিত্বহীন হয়ে যাবে! দলের বেশ কয়েকজন সাংসদ একনাথ শিন্ডের গোষ্ঠীতে যোগ দিতে পারেন এমন জল্পনা মুম্বইয়ের জুহু বিচে শোনা যাচ্ছে। মঙ্গলবার ‘অপারেশন টাইগার’ প্রসঙ্গে কথা বলার সময় নিরুপম বলেন, ‘ইউবিটি নেতৃত্বের প্রতি দলের নেতা ও কর্মীদের আস্থা ক্রমশ কমে যাচ্ছে। তাদের বিধায়ক ও সাংসদদের নেতৃত্বের উপর আর কোনো আস্থা নেই। ২০২৯ সালের মধ্যে এই দলটি পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রতিদিন মানুষ দল ছাড়ছে। আর তাদের সাংসদদের বিষয়টি নিয়ে আমাদের কিছু করার নেই; এটি তাদের দলের অভ্যন্তরীণ বিষয়।’

উদ্ধবপন্থী শিবসেনার ভাঙন নিয়ে জল্পনা জোর হয়েছে। আগামী ২২ জুন শিবসেনা (UBT)-র সমস্ত বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের বৈঠকে ডেকেছেন উদ্ধব ঠাকরে। বিকেল ৪ টেয় শিবালয়ে হবে এই বৈঠক। মঙ্গলবার উদ্ধব ঠাকরে একটি সংবাদ মাধ্যমকে জানান, যাঁরা যেতে চায় যেতে পারে। কাউকে জোর করা হবে না থাকার জন্য।

‘অপারেশন টাইগার’ নিয়ে জল্পনা:

মহারাষ্ট্রে ‘অপারেশন টাইগার’ নিয়ে তীব্র জল্পনা। অর্থাৎ, কেন্দ্রের বিজেপি সরকার উদ্ধব শিবিরের ৯ সাংসদদের টানার অপেক্ষায়। এমন কথাও শোনা যাচ্ছে যে, ইউবিটি (UBT) সেনার ৯ সাংসদের মধ্যে ৭ সাংসদই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শীঘ্রই সেই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত সেই সব খবরকে খারিজ করে দিয়েছিলেন। তাঁর দলের ৫ সাংসদ আলাদা গোষ্ঠী গঠনের লক্ষে দল ছাড়তে পারেন। এই দাবিগুলোকে ‘মিথ্যে’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন সঞ্জয়।