পৃথা দাশগুপ্ত, কলকাতা: আরও বিপদে জয়প্রকাশ মজুমদার। কলকাতা হাইকোর্টে তাঁর মামলা শুনবেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জয়প্রকাশ মজুমদারের নাম শুনেই চূড়ান্ত ক্ষোভ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি।
জয়প্রকাশ মজুমদার আইনজীবী মারফত জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানির দিন এই কান্ড। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিশাল বিপাকে তৃণমূলের জেলবন্দি নেতা। সূত্রের খবর, কোন বিচারপতি মামলা শুনবেন, তা ঠিক করবেন প্রধান বিচারপতি।
বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ৩ জুন সল্টলেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
গ্রেপ্তারির পর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান বিচারপতি।