নিউজ ডেস্ক: ঘটনা ২০২৫ সালের ২০শে জানুয়ারি ভোরে নিউ ইয়র্কের চুরুবাসকো এলাকার কাছে সীমান্তে টহল দিচ্ছিলেন মার্কিন বাহিনীর সদস্যরা। সীমান্ত থেকে চারজনকে গাড়িতে তোলার সময় মার্কিন সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। এরপর সীমান্ত নিরাপত্তারক্ষারা নিশ্চিত হন যে, ওই চারজন ব্যক্তি যাদের মধ্যে তিনজন ভারতীয় এবং একজন কানাডার। সীমান্ত নিরাপত্তাক্ষীরা জানতে পারেন যে, ৪৩ বছর বয়সী স্টেসি টেলর নামের এক মহিলা অনুমতি ছাড়াই চারজন পুরুষকে গাড়িতে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, কানাডা সীমান্ত দিয়ে পায়ে হেঁটে হাড়কাঁপানো শীতের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে সহায়তা করানোর কথা স্বীকার করেছেন স্টেসি টেলর নামে ওই মহিলা। মানবপাচার ও অর্থের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। নিউইয়র্কের ওই মহিলা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রে তাঁর ভূমিকার কথা স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রধানত ভারত থেকে অবৈধভাবে লোকজনকে যুক্তরাষ্ট্রে আনা হতো।
২০২৬ সালের ডিসেম্বরে তার চূড়ান্ত সাজা ঘোষণা করার দিন নির্ধারিত রয়েছে। এই অপরাধের জন্য তাকে অন্তত পাঁচ বছর বা তার বেশি সময় কারাদণ্ড ভোগ করতে হতে পারে।