সুস্মিতার ‘লুঙ্গিওয়ালা’ মন্তব্যে উত্তাল রাজ্যসভা

70

নিউজ ডেস্ক: বিজেপির রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের লুঙ্গিওয়ালা মন্তব্য ঘিরে উত্তাল রাজ্যসভা। সোমবার রাজ্যসভার ভাষণে সুস্মিতা দেব লুঙ্গিওয়ালা শব্দটি উচ্চারণ করেছিলেন। রাজ্যসভার সিপিএম সাংসদ জন ব্রিটাসের অভিযোগ, তাঁকে উদ্দেশ করে সুস্মিতা ক্রমাগত লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা বলেছেন।
বুধবার রাজ্যসভায় জন ব্রিটাস বলেন, আমি ভারতীয়, গর্বিত দক্ষিণ ভারতীয় এবং গর্বিত মালয়ালি। আমার সংস্কৃতি ও পোশাক নিয়ে আমি গর্বিত। কেউ আমার সংস্কৃতি এবং আমার পোশাক সম্পর্কে কটূ মন্তব্য করলে প্রতিবাদ করবই। বিজেপি সাংসদ সুস্মিতা দেব আমাকে লুঙ্গিওয়ালা বলে অসম্মান করেছেন। এবং শুধু আমাকে নয়, ওড়িশা সহ গোটা দক্ষিণ ভারতের সংস্কৃতি-পোশাককে অপমান করেছেন সুস্মিতা দেব। সবচেয়ে বড় কথা, আমি লুঙ্গি নয়, ধুতি পরে সংসদে আসি। যা দক্ষিণ ভারতের অধিকাংশ সাংসদ পরে আসেন। এমনকি প্রধানমন্ত্রী কেরলমে গেলে ধুতি পরেন। সেই ধুতিকে অপমান করেছেন সুস্মিতা। এতে পোশাকের প্রতি বিজেপির মানসিকতা ফুটে উঠেছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। সুস্মিতা দেব কেন, যে কোনও সদস্য এরকম বললে কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত। রাজ্যসভার সাংসদ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও এই মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
যদিও এপ্রসঙ্গে রাজ্যসভায় বুধবার সুস্মিতা দেব বলেন, আমি অসমের বাঙালি। উত্তর-পূর্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। সব গোষ্ঠী, ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সবার পোশাক-সংস্কৃতি নিয়ে আমি সচেতন। সাংসদ জন ব্রিটাসের সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। আমার কোনও মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত। তবে আমার কাছে রেকর্ড আছে, আমি কোনও অসংসদীয় মন্তব্য করিনি।