অরুণাচলে আসাম রাইফেলসের শিবিরে হামলা

47

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে আসাম রাইফেলসের শিবিরে হামলা। আলফা স্বাধীন এবং এনএসসিএন-কেওয়াইএ গোষ্ঠীর সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ।
শুক্রবার ভোরে অরুণাচল প্রদেশের নামপোং থানার অন্তর্গত লংভি এলাকায় আসাম রাইফেলসের শিবিরে হামলা চালায় দুটি জঙ্গি সংগঠনের সদস্যরা।
শুক্রবার ভোর সাড়ে তিনটেয় আসাম রাইফেলসের ছাউনিতে গুলি চালাতে থাকে ইউনাইটেড লিবারেশন অব অসম-ইন্ডিপেন্ডেন্ট (আলফা-আই) এবং এনএসসিএন (কে-ওয়াইএ) গোষ্ঠীর জঙ্গিরা। সঙ্গে সঙ্গে আসাম রাইফেলসের জওয়ানরা পাল্টা গুলি চালায়। আক্রমণকারীরা পাশেই একটি জঙ্গলে লুকিয়ে পড়ে।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আসাম রাইফেলস ও নিরাপত্তা রক্ষীরা। গত কয়েক মাসে এনিয়ে আসাম রাইফেলসের শিবিরে দুবার আক্রমণ ঘটল।