নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

37

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নিরাপত্তার অভাব বোধ করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘শান্তিনিকেতনের’ – এর সামনে থেকে সরানো হয়েছে পুলিশ। ভেঙে ফেলা হয়েছে পুলিশ কিয়স্ক।

তৎকালীন সরকারের আমলে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। রাজ্যে পালাবদলের পর শুধুমাত্র সাংসদদের যে নিরাপত্তা দেওয়া হয় তা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর বাড়ির সামনে থেকে পুলিশ কিয়স্ক‌ও ভেঙে ফেলা হয়।‌ তাই এবার নিজের নিরাপত্তার জন্য দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে ।

একের পর নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি।
আজ আদালতে দ্রুত শুনানির আবেদন করেছেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য।

শুনানির সময় তিনি বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত । এখন কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।”

প্রসঙ্গত উল্লেখযোগ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন তাঁর দলের মৃত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করতে। সেই সময় তাঁকে মারধর করে ডিম ছোড়া হয় । তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ।এই মামলার শুনানিতে বিচারপতি কী জানান সেদিকেই নজর সকলের।