জাগিরোডে পাঁচতারা হোটেল নির্মাণে সম্মতি সরকারের

11

নিউজ ডেস্ক: জাগিরোডে পাঁচতারা হোটেলের নির্মাণে সম্মতি দিয়েছে অসম সরকার। জাগিরোডে টাটা গ্রুপ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করেছে। তার প্রেক্ষিতে সেখানে যোগাযোগ, হোটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হোটেল নির্মাণে সম্মতি নয়, এইসঙ্গে ভিবি-জি রাম জি প্রকল্পের অধীনে কয়েকটি গ্রামীণ পরিকাঠামো নির্মাণের কথা ঘোষণা করেছে অসম সরকার।
আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড জাগিরোডে তাজ গেটওয়ে পাঁচতারা হোটেল নির্মাণের যে খসড়া দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছে অসম সরকার।
জাগিরোডে নতুন শিল্পতালুক গঠনে অসম সরকার বদ্ধপরিকর। টাটা গ্রুপের সেমিকন্ডাক্টর ইউনিট ঘিরে আরও আর্থিক ক্রিয়াকলাপ শুরু হবে জাগিরোডে। শিল্প ও আর্থিক কেন্দ্র হিসেবে জাগিরোডকে গড়ে তুলতে হলে বাণিজ্যিক পরিকাঠামো দরকার।
জাগিরোডে পাঁচতারা হোটেল নির্মাণে সম্মতি ছাড়া সরকার ঘোষণা করেছে যে গ্রামীণ রাস্তার উন্নয়ন, মহিলা-চালিত গ্রামীণ হাট, বিভিন্ন স্কুলের সীমানা প্রাচীর, শ্মশান এবং প্রতীক্ষালয় গড়ে তোলা হবে জাগিরোডকে কেন্দ্র করে। অর্থ কমিশনের মঞ্জুরি থেকে এই অর্থ খরচ করা হবে।