মাকে ছুরি মেরে আত্মঘাতী গুয়াহাটির ছাত্র

54

নিউজ ডেস্ক: মাকে ছুরি মেরে আত্মঘাতী গুয়াহাটির নবম শ্রেণির ছাত্র। গুয়াহাটির বামুনিমৈদাম এলাকার পূর্ব জ্যোতিনগরে হলদি মিল এলাকায় মাকে ছুরি মারে নবম শ্রেণির ছাত্র। মায়ের নাম চন্দ্রাণী কলিতা। ছুরি মের ছাত্রটি নিজেই স্কুল গ্রুপের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায় তার বাড়িতে অ্যাম্বুল্যান্স পাঠানোর জন্য। দুজনের কী নিয়ে বচসা হয়েছিল তা এখনও জানা যায়নি।
গুয়াহাটির গীতানগরের গুরুকুল স্কুলের ছাত্র মাকে ছুরি মারার পর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরে জানা যায় গুয়াহাটির এবিসি এলাকায় ময়ূর হাইটস নামে একটি বহুতল ভবনে থেকে ঝাঁপ দিয়েছে সংশ্লিষ্ট ছাত্র। আহত ৫০ বর্ষীয়া চন্দ্রাণী কলিতা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি গুয়াহাটি মেডিক্যাল কলেজের আইসিইউতে।
ছাত্রটির মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। কেউ তাকে ফেলে দিয়েছে কি না কিংবা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা এখনও পরিষ্কার নয়। ছাত্রটির বাড়ির সিসিটিভি ফুটেজে তাকে ঘটনার পর বেরিয়ে আসতে দেখা গিয়েছে।