মুর্শিদাবাদে স্কুল থেকে ২১ বোমা উদ্ধার

7

১৩ মে ২০২৬, মুর্শিদাবাদ: বেআইনি অস্ত্র ও বোমা অবিলম্বে উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর পুলিশ কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই এ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। তারপর থেকেই দিকে দিকে বোমা উদ্ধারের ছবি চোখে পড়ছে।

বুধবার মুর্শিদাবাদের সালার থানার চুনশহরের একটি সরকারি স্কুলের ঘর থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বোমা উদ্ধারের পর এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া বোমাগুলি কী কারণে মজুত করা হয়েছিল, হদিশ পেতে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।

নির্বাচন পর্বে রাজ্যের প্রতিটি থানাকে গুলি, বোমা উদ্ধারের নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে কাজ হলেও এখনও বহু জায়গায় যে অস্ত্র-বোমা রয়ে গিয়েছে, এদিন মুর্শিদাবাদের সালারের ঘটনাতেই তা প্রমাণিত। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা।