দু’দিন ভারী বর্ষণের লাল সতর্কতা উত্তরবঙ্গে

19

পৃথা দাশগুপ্ত,কলকাতা: রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত । উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার সংলগ্ন উপকূলের উপরে একটি ঘূর্ণাবর্ত।তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই রাজ্য জুড়েই পরিস্থিতি ঝড়বৃষ্টির অনুকূল।

উত্তরবঙ্গে লাল সতর্কতা । বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং,আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়াএ দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভা।

টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলছে। উত্তরের নদীগুলির জলস্তরও বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

শুধু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি চলবে তবে এই তিন জেলায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে নতুন করে আর তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির পুর্বাভাস। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।