অপরাধের আখড়া নয় অসম: হিমন্ত

39

নিউজ ডেস্ক: অসমে ২৯.৩ শতাংশ দোষী সাব্যস্ত হওয়ার হার তুলে ধরে কঠোর অভিযানের প্রতিশ্রুতি অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি বলেছেন, অসমে অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার বেড়ে ২৯.৩ শতাংশে পৌঁছেছে এবং মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিয়ে তিনি অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অপরাধমুক্ত অসম গড়ার লক্ষ্যে সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে কোনও শিথিলতা আসবে না।


হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার ২০২০ সালের ৮ শতাংশ থেকে বেড়ে ২৯.৩ শতাংশে পৌঁছেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধী চক্রের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রিয় সমাজবিরোধীরা, আপনাদের জন্য আমাদের কাছে একটি দুঃসংবাদ আছে। মাত্র ছয় বছরের মধ্যে অসমে দোষী সাব্যস্ত হওয়ার হার ৮ শতাংশ থেকে লাফিয়ে ২৯.৩ শতাংশে পৌঁছেছে। আর এার আমাদের মেয়াদ তো সবে শুরু হয়েছে।


তিনি আরও বলেন, আপনারা চাইলে হিসাবটা কষে দেখতে পারেন। অথবা, আমরাই সেই হিসাব করে দেব। তিনি জোর দিয়ে বলেন, অসম পুরোপুরি অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযানে কোনও শিথিলতা আসবে না।


একটি চেয়ারে বসে কাঁটাতারের বেড়ার ওপারে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে থাকা হিমন্তর ছবিসহ ওই পোস্টে বার্তা দেওয়া হয়েছে, এটি কোনো ‘ক্রাইমজাপুর’ (অপরাধের আখড়া) নয় এবং অসমে অবৈধ নেটওয়ার্কের কোনও স্থান নেই।


অসম পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অপরাধী সাব্যস্ত হওয়ার হার ছিল ২৫.৮ শতাংশ; সেখানে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তা বেড়ে ২৯.৩২ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ে চার্জশিট পেশের হার ছিল ৮৬.৬৫ শতাংশ।