টিঙ্কুচন্দ্র দাস, যোগীঘোপা: যোগীঘোপায় ভয়ংকর দুৰ্ঘটনা। নারায়ণ সেতুতে রেলের ধাক্কায় মৃত্যু দুই শ্রমিকের। জখম আরও দুই শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
সোমবার দুপুরে এই ঘটনা ঘটে নারায়ণ সেতুতে। দুর্ঘটনার সময় ওই শ্রমিকরা সেতুতে কাজ করছিলেন। রেল বিভাগের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সূত্রের খবর একটি পণ্যবাহী ট্রেন ওই শ্রমিকদের ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেজাউল হক ও শহর আলি নামে দুই শ্রমিকের। নিহত দুই শ্রমিকের বাড়ি যোগীঘোপার করেয়া পাহাড় গ্রামে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের গোয়ালপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার আগে সেতুর উপর দিয়ে হেটে যাচ্ছিলেন চার শ্রমিক। তখন দু-দিক থেকে দুটি ট্রেন আসে। এতে আতঙ্কিত হয়ে যান শ্রমিকরা। ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।