মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই উপলক্ষে এদিন খানাপাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বুদ্ধিজীবী, শিল্পপতিরা উপস্থিত ছিলেন। সারা রাজ্য থেকে লক্ষাধিক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু সবার নজর কাড়লেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার মা মৃণালিনী দেবী। হুইল চেয়ারে বসে মৃণালিনী দেবী আসনে সভাস্থলে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মা ও ছেলে-মেয়ে। টানা দ্বিতীয়বার ছেলের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপ্লুত মৃণালিনী দেবী।
