পাকিস্তানকে সমর্থন কেন? চিনের কাছে জবাব চাইল ভারত

30

১২ মে ২০২৬, গুয়াহাটি: মঙ্গলবার ভারত জানিয়েছে যে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীনের সমর্থনের খবরগুলি এসছিল। সেই খবরগুলি নিয়ে বেইজিংকে বিস্তারিত তথ্য দিতে বলেছ ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এমন কিছু প্রতিবেদন দেখেছি যা আগে থেকেই জানা বিষয়গুলিকে নিশ্চিত করেছে । অপারেশন সিন্দুর ছিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে নির্ভুল, লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রতিক্রিয়া, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং পাকিস্তানের মদতে পরিচালিত রাষ্ট্র-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।”

২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হয়। সন্ত্রাসবাদী হামলার জবাবে নয়াদিল্লি অপারেশন সিন্দুর শুরু করে এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়।

বিদেশ মন্ত্রকর মুখপাত্র আরও বলেন, “যে দেশগুলি নিজেদের দায়িত্বশীল বলে মনে করে, তাদের এই বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা উচিত যে জঙ্গি সমর্থন বা রক্ষা করা তাদের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের উপর কী প্রভাব ফেলে।”

নয়াদিল্লির এই কঠোর অবস্থান এমন সময়ে এসেছে, যখন ভারত ২০২৫ সালের৭ মে অপারেশনের প্রথম বার্ষিকী পালন করেছে। এই অভিযান ছিল শুধুমাত্র প্রতিশোধ নয়; এটি ছিল একটি সুপরিকল্পিত, বহু-মাত্রিক সার্জিক্যাল স্ট্রাইক, যা ৮৮ ঘণ্টা স্থায়ী হয়েছিল ।