মহম্মদ শামির ভবিষ্যৎ আগামী ৭-১০ দিনেই?

38

যশপ্রীত বুমরা, মহম্মদ শামির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসছেন বিসিসিআই-এর নির্বাচন কমিটি। কমিটির প্রধান অজিত আগরকারের নেতৃত্বে আগামী সাত দশ দিনের মধ্যে বৈঠক হতে পারে। একটি ইংরেজি দৈনিক সূত্রে খবর।

এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত বুমরা, শামিরা। তবে আইপিএলের পরেই ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে একটা টেস্ট খেলবে। ওই রিপোর্ট অনুযায়ী, আইপিএল শেষ হওয়ার আগেই আফিগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা করবে। তার আগে আগামী কয়েক মাসে ভারতীয় ক্রিকেটের রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে নির্বাচন কমিটি।

আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণায় খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি নয় বোর্ড। যশপ্রীত বুমরার দলে থাকা প্রায় নিশ্চিত হলেও, টেস্ট দলের জন্য মহম্মদ শামির কথা আর আদৌ ভাবা হবে কি না, তা চূড়ান্ত হয়ে যেতে পারে এই বৈঠকে। শামি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর থেকেই উপেক্ষিত বাংলার এই পেসার। রঞ্জিতে দুর্দান্ত বোলিংয়ের পরেও গত কয়েকটি টেস্ট ও একদিনের সিরিজে শামির জায়গা হয়নি।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আগামী ৯ মাসে ভারতীয় দল ৯টি টেস্ট ম্যাচ খেলবে। যদিও আফগানিস্তান বিরুদ্ধে টেস্ট ম্যাচটি তার অন্তর্গত নয়।