বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা, কীভাবে দেখবেন

21

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা। সকাল ১০টায় সল্টলেকের বিদ্য়াসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। সকাল ১১টায় সংসদের ওয়েবসাইট-সহ আরও কিছু ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। সংসদ জানিয়েছে, বৃহস্পতিবারই সংসদের ৫৬টি ক্যাম্প অফিস থেকে বেলা ১১টা থেকে মার্কশিট ও সংশাপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীরা তাদের মার্কশিট ও সংশাপত্র বৃহস্পতিবারই তাদের স্কুল থেকে সংগ্রেহ করতে পারবে।

যে ওয়েবসাইটে ফল দেখা যাবে তা হল, http://result.wb.gov.in/

এ বছর থেকেই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছরে ভোটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়। এ বছর পরীক্ষা শেষের ২ মাসের মধ্যে ফল ঘোষণা হচ্ছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্য ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে চতুর্থ সেমেস্টারে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন।