আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক দশক পর চিন সফরে এলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতীয় সময় ৮টা ৪৫ মিনিটে বেজিং বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান। বিমানবন্দরে মার্কিন রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন জানানো হয় বেজিং-এর পক্ষ থেকে। মার্কিন রাষ্ট্রপতির এই সফর ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে নতুন জল্পনা।

এই সফরে ডোনাল্ড ট্রাম্প চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসবেন। মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও হবে আলোচনা। চিনের উদ্দেশ্যে বিমানে উড়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যু নিয়ে চিনের নেতাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও চিন-আমেরিকা কূটনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে দুই নেতার মধ্যে।
প্রায় দশ বছর পর চিন সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি চিন সফরে এসেছিলেন ২০১৭ সালে। এবারের সফরে মার্কিন রাষ্ট্রপতি পরিদর্শন করবেন temple of heaven. চিনের ডংচেং শহরে থাকা এই ঐতিহাসিক স্থাপত্য হচ্ছে, চিনের সম্রাটদের উপাসনাস্থল।