৮০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে

43

পৃথা দাশগুপ্ত,কলকাতা:স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার ৮০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। এক মহিলা অভিযোগের প্রেক্ষিতে নিউ আলিপুর থানায় মামলা রুজু করেছে।

মহিলার দাবি, নিউ আলিপুর এলাকায় স্ট্রিট ফুড কার্ট বসানোর অনুমতির জন্য কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে বলেন। পরে স্বরূপ বিশ্বাস তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন এবং সুরুচি সংঘে দেখা করার প্রস্তাব দেন বলে অভিযোগ।

অভিযোগকারিণী রিজেন্ট পার্কে থাকেন।‌ ২০২৫ এর ফেব্রুয়ারি মাসে তিনি নিউ আলিপুর এলাকায় একটি স্ট্রিট ফুড কার্ট স্থাপনের পরিকল্পনা করেন। সেই উদ্দেশে তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। জুঁই বিশ্বাস কোন‌ও দায়িত্ব না নিয়ে সরাসরি তাঁকে বলে দেন স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে। ‌জুঁই বিশ্বাস তাঁকে জানান এই ধরনের অনুমতি দেওয়ার ক্ষমতা তাঁর নেই ।‌ এই বিষয় প্রয়োজনীয় অনুমোদন স্বরূপ বিশ্বাস দেন। এরপর অভিযোগকারিণী অনুমতি পাওয়ার জন্য স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। তখন এই ঘটনা। একদিকে ৮০ লক্ষ টাকা এবং অন্যদিকে সুরুচি সংঘে একা দেখা করার প্রস্তাব । পাশাপাশি ব্যক্তিগত সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন।

নিউ আলিপুর থানায় (কেস নং ৯৬/২০২৬) ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫(১)(ii) এবং ৩০৮(৪) ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।